শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিস্তিনি নারী ও কন্যাশিশুদের আটক করছে ইসরাইল

অনলাইন নিউজ পোর্টাল • 19 জুলাই 2020, 11:04 দুপুর • 247 বার পঠিত
ফিলিস্তিনি নারী ও কন্যাশিশুদের আটক করছে ইসরাইল

ইসরাইলে চলতি বছরের প্রথম ছয় মাসে ৬৯ জন ফিলিস্তিনি নারী ও কন্যাশিশুদের আটক করেছে। ফিলিস্তিনের বন্দি বিষয়ক রিসার্চ সেন্টারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তিনি শনিবার এক বক্তব্যে বলেন, ফিলিস্তিনি নারীদের আটক করার সময় কোনো বাছবিচার করে না ইসরাইলি সেনারা; এমনকি তারা বৃদ্ধা এবং অসুস্থ নারীদের ধরে নিয়ে যেতেও দ্বিধা করে না।

মুখপাত্র বলেন, ফিলিস্তিনি নারীরা যাতে কোনো ধরনের ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রামে অংশ না নেন সেজন্য তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এসব নারীদের ধরে নিয়ে যাচ্ছে তেল আবিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরাইল বিরোধী পোস্ট দেয়ার দায়ে ফিলিস্তিনি নারীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে।

বর্তমানে ইসরাইলি কারাগারে ৪১ ফিলিস্তিনি নারী বন্দি রয়েছেন। এদের মধ্যে ২৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এবং বাকি ১৬ জন বিনা বিচারে আটক রয়েছেন।মুখপাত্র জানান, ইহুদিবাদী ইসরাইলি কারাগারগুলোতে বর্তমানে চার হাজার ৮০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন যাদের মধ্যে ১৭০ জন শিশু ও বৃদ্ধ রয়েছেন।