শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফিলিস্তিনের পক্ষে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

মোহাম্মদ খাইরুল আমিন • 12 এপ্রিল 2025, 01:18 রাত • 460 বার পঠিত
ফিলিস্তিনের পক্ষে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। এই কর্মসূচি আগামীকাল শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের জন্য পাঁচটি নির্দিষ্ট রুট নির্ধারণ করা হয়েছে, যেগুলো থেকে দুপুর ২টায় পদযাত্রা শুরু হবে।

নির্ধারিত রুট অনুযায়ী, বাংলামোটর থেকে আগতরা শাহবাগ হয়ে রমনা গেট দিয়ে, কাকরাইল মোড় থেকে আগতরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে, জিরো পয়েন্ট ও বকশীবাজার থেকে আগতরা দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকে আগতরা ভিসি চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের নিজ দায়িত্বে প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা ও মাস্ক সঙ্গে আনতে হবে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন থাকতে হবে। কর্মসূচিতে অংশগ্রহণের সময় ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

রাজনৈতিক প্রতীকমুক্ত সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে, এবং একমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে বলা হয়েছে। দুষ্কৃতকারীদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকার পাশাপাশি প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।