ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা
অনলাইন নিউজ পোর্টাল
•
27 জুন 2020, 03:38 দুপুর
•
108 বার পঠিত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফসলের জমি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে । গাজার নিরাপত্তা সূত্র হামলার সত্যতা স্বীকার করে বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে এ হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রকেট ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে বিমানগুলো।
এর আগে অধিকৃত পশ্চিমতীর ইসরাইলি ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে সতর্ক করেছে প্রতিরোধ সংগঠন হামাস।