শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিস্তিনের একটি তল্লাশি চৌকি গুড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী

অনলাইন নিউজ পোর্টাল • 21 জুলাই 2020, 06:37 বিকাল • 1,314 বার পঠিত
ফিলিস্তিনের একটি তল্লাশি চৌকি গুড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনের পশ্চিমতীরে একটি তল্লাশি চৌকি আক্রমণ করে গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই যেটি নমুনা পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

জানা যায়, পশ্চিমতীরের জেনিন শহরের প্রবেশমুখে অবস্থিত এই তল্লাশি চৌকিটি ব্যবহার করতো ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী। এর বাইরে এটিকে অস্থায়ীভাবে করোনা সেন্টার বানানো হয়েছিল। কিন্তু ইসরায়েলের আক্রমণে পুরো ভবনটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জর্ডান তীরে ফিলিস্তিনের আরো ভূখণ্ড দখল করার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য রাষ্ট্রগুলো এই ঘোষণার নিন্দা করেছে।