শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

মোহাম্মদ খাইরুল আমিন • 20 মার্চ 2025, 03:41 দুপুর • 449 বার পঠিত
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও হামলার প্রতিবাদে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে দলটির ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে উত্তর বাড্ডা কামিল মাদরাসার সামনে থেকে মিছিলটি শুরু হয়।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে মিছিলটি রামপুরা ব্রিজে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ রেজাউল করিম। এতে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, মুহিব্বুল্লাহ, জামাল উদ্দিন, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন ও মহানগরী পশ্চিম শিবির সভাপতি সালাহ উদ্দিন প্রমুখ।