ফিলিস্তিন নিয়ে জমশেদ মজুমদারের বিতর্কিত মন্তব্যঃ চাইলেন ক্ষমা
ফিলিস্তিন নিয়ে জমশেদ মজুমদারের বিতর্কিত মন্তব্যঃ অবশেষে চাইলেন ক্ষমা
মুসলমানদের প্রথম কিবলা ও আবেগের অন্যতম জায়গা ফিলিস্তিন ইস্যুতে আলেম উদ্যোক্তা ও আলোচক জমশেদ মজুমদার বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছিলেন । এনিয়ে বাংলাদেশের উলামায়ে কেরাম সহ আপামর তৌহিদী জনতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় । উদীয়মান তরুণ আলেম ও আলোচক মুফতি আলী হাসান উসামা সহ উলামায়ে কেরাম তার বিরোধীতা করেন এবং সেই বক্তব্য
ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেন । অবশেষে নিজের ভুল বুঝতে পেরে সেই বক্তব্য থেকে সরে এসে ক্ষমা চাইলেন জমশেদ মজুমদার ।
বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, ক্ষমা ও দোয়া প্রত্যাশায় আমি জামশেদ মজুমদার। আমার বক্তব্যের কারণে অনাকাঙ্ক্ষিত এবং আমার অনিচ্ছায় ধর্মপ্রাণ মুসলমানদের মনে যে আঘাত লেগেছে তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং ভবিষ্যতে কথা বলায় আরো বেশি সংযত থাকব ইনশাআল্লাহ্।
উল্লেখ্য যে, গত সোমবার (১৬ অক্টোবর) বেলা ১ টার দিকে তিনি লাইভে এসে ফিলিস্তিন ইস্যু নিয়ে অযাচিতভাবে বিভিন্ন মন্তব্য করেন; যা মুসলমানদের হৃদয়ে আঘাত হানে। এরপরই শুরু হয় তীব্র সমালোচনা।