শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিস্তিন নিয়ে বাইডেনের দ্বিমুখী আচরণ

মোহাম্মদ খাইরুল আমিন • 11 অক্টোবর 2023, 01:20 দুপুর • 207 বার পঠিত
ফিলিস্তিন নিয়ে বাইডেনের দ্বিমুখী আচরণ

শনিবার থেকে নতুন করে শুরু হওয়া দখলদারী ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধের বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট একতরফা ভাবে ইসরায়েলের পক্ষপাতিত্ব করছে। আমেরিকা থেকে বিমান বোঝাই করে অস্ত্র পাঠাচ্ছে ইসরাইলে। বুধবার (১১ অক্টোবর) 4X-ICA বিমানে  আমেরিকা বিপুল পরিমাণে অস্ত্রের চালান পাঠায় দখলদারি ইসরাইলিদের জন্য । সাথে সাথে বাইডেন প্রশাসন বেসামরিক নাগরিকদের জন্য গাজা থেকে নিরাপদ পথের প্রস্তাব দেওয়ার জন্য অন্যান্য দেশের সাথে সমন্বয় করছে এবং ঘোষণা দিয়েছে কোনো দেশ যেনো ফিলিস্তিনকে সাহায্য না করে। 

ফিলিস্তিনি নাগরিক এবং গাজার বিদেশিরা বিবেচনাধীন পরিকল্পনার অংশ হিসাবে মিশরের দিকে পরিচালিত একটি দক্ষিণ করিডোর দিয়ে যুদ্ধের অঞ্চল থেকে পালিয়ে যাবে। 

এদিকে দখলদারি ইসরায়েল সাধারণ নাগরিক গাজা থেকে সরে যাওয়ার পর ভয়াবহ হামলার পরিকল্পনা করছে।