শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট একুইনো মারা গেছেন

অনলাইন নিউজ পোর্টাল • 24 জুন 2021, 06:39 বিকাল • 175 বার পঠিত
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট একুইনো মারা গেছেন

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো একুইনো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। রাজধানী ম্যানিলার কাছে ক্যাপিটল মেডিক্যাল সেন্টারে বৃহস্পতিবার তিনি মারা যান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং আরো কয়েকজন কর্মকর্তা এ খবর জানান।

‘নয়নয়’ হিসেবে পরিচিত একুইনো ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ও গণতন্ত্রের প্রতীক কোরাজন একুইনো এবং সিনেটর বেনিগনো ‘নিনয়’ এক্ইুনোর একমাত্র ছেলে। মায়ের মৃত্যুর পর তিনি দেশটির ১৫ তম প্রেসিডেন্ট হন। ‘নয়নয়’ একুইনো ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

একুইনো ১৯৯৮ সালে তার রাজননৈতিক জীবন শুরু করেন। এর আগে একজন প্রশিক্ষিত অর্থনীতিবিদ হিসেবে তিনি পরিবারের চিনির ব্যবসায় জড়িত ছিলেন। একুইনো ২০০৭ সালে সিনেটর হওয়ার আগে প্রতিনিধি পরিষদে তিন দফা কংগ্রেসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।