শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফিলিপাইনে ভয়াবহ বন্যায় ৪৬ হাজার মানুষ বাস্তচ্যুত

মোহাম্মদ খাইরুল আমিন • 26 ডিসেম্বর 2022, 03:08 দুপুর • 318 বার পঠিত
ফিলিপাইনে ভয়াবহ বন্যায় ৪৬ হাজার মানুষ বাস্তচ্যুত

এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে ভয়াবহ বন্যায় প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তচ্যুত হয়েছে। জানা যায় ভারি মৌসুমি বৃষ্টিতে প্লাবিত হয়ে দেশটির মিন্দানাওয়ের দক্ষিণাঞ্চলে দুইজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন অন্তত আরো নয়জন।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এদিকে সিভিল ডিফেন্স কর্মী রবিনসন লেক্রে জিঙ্গুগ শহর থেকে এএফপি’কে জানান, কিছু এলাকায় পানি বুকের ওপরে উঠেছিল। কিন্তু আজ বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই এলাকার ৩৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

জানা যায় বন্যার পানি বাড়ায় ওজামিজ ও ক্লারিন শহরের অনেকগুলো পরিবারের সদস্যদের উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড আরো বলেছে, শক্তিশালী বাতাস ও বড় ঢেউয়ের কারণে লেইতে কেন্দ্রীয় দ্বীপের উপকূলে একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এসময় দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ৬ জনকে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় স্থান পেয়েছে ইন্দোনেশিয়া। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, পৃথিবীর উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আগামীতে বড় বড় শক্তিশালী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।