শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফিলিপাইনে সরকারি স্কুলে সশরীরে পাঠদান স্থগিতের ঘোষণা

মোহাম্মদ খাইরুল আমিন • 28 এপ্রিল 2024, 05:30 বিকাল • 221 বার পঠিত
ফিলিপাইনে সরকারি স্কুলে সশরীরে পাঠদান স্থগিতের ঘোষণা

ফিলিপাইনে প্রচন্ড গরম ও দেশব্যাপী জিপনি চালকদের ধর্মঘটের কারণে সব সরকারি স্কুলে দুই দিনের জন্য সশরীরে ক্লাশ স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে।

দেশটির শিক্ষা বিভাগ রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

শিক্ষা বিভাগ ফেসবুকে বলেছে, “সর্বশেষ তাপ সূচকের পূর্বাভাস ও দেশব্যাপী পরিবহন ধর্মঘটের ঘোষণার প্রেক্ষিতে,  সকল সরকারি স্কুল ২৯ ও ৩০ এপ্রিল অনলাইনে পাঠদানের ব্যবস্থা নেবে।”