শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ফেরত পাওয়া জমির টাকার উপর বিগত বছরের যাকাত দিতে হবে কি?

মাসিক আল- কাউসার • 18 এপ্রিল 2026, 01:38 দুপুর • 124 বার পঠিত
ফেরত পাওয়া জমির টাকার উপর বিগত বছরের যাকাত দিতে হবে কি?

প্রশ্ন:আমি একটি হাউজিং সোসাইটিকে একটি জমি কেনা বাবদ কিছু টাকা পরিশোধ করেছিলাম। কিন্তু কোম্পানীটি বর্তমানে আমাকে জমি দিতে পারছে না বিধায় আমার প্রদত্ত টাকা আমাকে ফেরত দিয়েছে। চেকের মাধ্যমে টাকা ফেরত দিয়েছে। জুন ও জুলাই ২০০৮ এর চেক বিধায়, এখনও চেক ভাঙ্গানো সম্ভব হয়নি।

আমার প্রশ্ন হল যে, ফেরত দেওয়া এই টাকার উপর কি আমাকে বিগত বৎসরগুলোর জন্য যাকাত আদায় করতে হবে কি না? কোম্পানিকে গত সাত/আট বৎসর আগ থেকে কিস্তিতে টাকা দেওয়া হয়েছিল। এ জমিটিতেও বাসস্থান তৈরি করার নিয়ত ছিল।

উত্তর:কোম্পানি থেকে ফেরত দেয়া এ টাকার উপর আপনাকে বিগত বছরসমূহের যাকাত আদায় করতে হবে না; বরং তা হাতে পাওয়ার পর থেকেই যাকাতের হিসাব ধর্তব্য হবে।

-আলবাহরুর রায়েক ২/২০৯; আদ্দুররুল মুখতার ২/২৭২