ফের সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 ডিসেম্বর 2022, 02:56 দুপুর
•
303 বার পঠিত
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ইকবাল হোসেন নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
জানা যায় আজ সোমবার সকাল ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এই ঘটনা ঘটে। মারা যাওয়া ইকবাল হোসেনের বাড়ি গাজীপুর জেলার টঙ্গীতে।
এদিকে সি সেইফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গণি জানান, ওই পর্যটক পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন। সকালে সবাইকে সঙ্গে নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পানিতেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। লাইফ গার্ডের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।