ফের সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে
বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে ও নতুন শনাক্ত রোগীর সংখ্যাও বেড়েছে । গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে পৌনে ৬ লাখ।
ওয়ার্ল্ডোমিটারস তথ্য অনুযায়ী, গত ১ দিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫৩৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ২ হাজার ৩০০ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫২ লাখ ৩২ হাজার ৫৭১ জনে।
আবার এদিকে একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৮ হাজার ২০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দেড় লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৩০ লাখ ১২ হাজার ৯৭৯ জনে।
তবে এদিকে জানা যায় ,গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, জার্মানি, ইউক্রেন, পোল্যান্ড, তুরস্ক, হাঙ্গেরি ও ভিয়েতনাম।