শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ফের করোনায় মৃত্যুশূন্য , শনাক্ত ১২১ জন

মোহাম্মদ খাইরুল আমিন • 23 মার্চ 2022, 08:36 সকাল • 253 বার পঠিত
ফের করোনায় মৃত্যুশূন্য , শনাক্ত ১২১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৭ জনেই অপরিবর্তিতই থাকল।
তবে গত ২৪ ঘণ্টায় দেশে ১২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৬ জনে। শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ।
 
গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭২ হাজার ৮৪৫ জন।
 
এদিকে ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৯৪৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ।