শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ফের খেরসন অঞ্চল পুনরুদ্ধারে তুমুল যুদ্ধে ইউক্রেন

মোহাম্মদ খাইরুল আমিন • 31 আগস্ট 2022, 08:43 সকাল • 236 বার পঠিত
ফের খেরসন অঞ্চল পুনরুদ্ধারে তুমুল যুদ্ধে ইউক্রেন

ইউক্রেনের খেরসন অঞ্চলের দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখল করা এলাকা পুনরুদ্ধার করতে তুমুল যুদ্ধ করেছে ইউক্রেনীয় সেনারা। তবে এটি দ্রুত ঘটবে না বলে মনে করছেন বিশেজ্ঞরা।

এদিকে মাইকোলিভ অঞ্চলের প্রধান ভিটালি কিম বলেন, তুমুল যুদ্ধ চলছে, আমাদের সৈনিকরা সঠিক সময়ে কাজ করছেন।

তবে এর আগে, ইউক্রেন জানায়, তারা রাশিয়ার প্রতিরক্ষার প্রথম লাইন ভেঙে ফেলেছে।

জানা যায় , ইউক্রেনের সেনাবাহিনীর অনেক সৈন্য আহত হয়েছেন। তবে ইউক্রেন ও রাশিয়ার দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

মঙ্গলবার ইউক্রেনের অভিযানের কমান্ডো (দক্ষিণ) বলেন, যুদ্ধ অব্যাহত রয়েছে।