ফের কাশিমপুর কারাগারে মাওলানা মামুনুল হক
অনলাইন নিউজ পোর্টাল
•
07 সেপ্টেম্বর 2021, 11:43 দুপুর
•
306 বার পঠিত
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সাহেবকে ফের গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। খুলনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক জানান, সোমবার সকালে তাকে খুলনা কারাগার থেকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে নেওয়া হয়।
এর আগে গত শুক্রবার মামুনুল হক সাহেবকে কাশিমপুর কারাগার থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়েছিল। রোববার তাকে একটি বিস্ফোরক মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।