ফের হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 আগস্ট 2023, 11:25 রাত
•
628 বার পঠিত
ফের হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
দেড়মাস পর আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । বুধবার (৯ আগস্ট) রাত আটটার দিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আজ রাতে হাসপাতালে থাকবেন।
এদিন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেল ৬টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন।