শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফের বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা

মোহাম্মদ খাইরুল আমিন • 09 ফেব্রুয়ারি 2022, 10:20 দুপুর • 321 বার পঠিত
ফের বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা

আবহাওয়া অধিদফতর  জানিয়েছেন ,সারাদেশে চলমান শৈত্যপ্রবাহ কমলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ বৃষ্টি অল্প পরিমাণে বিচ্ছিন্ন এলাকায় হবে। বুধবার এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, চলমান শৈত্যপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার থেকে কমে যাবে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর শনি বা রবিবার থেকে আবার রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারির পর তাপমাত্রা আবার বাড়বে।

অন্যথায় ,মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।