ফের বেড়েছে ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা
ভারতে ফের বেড়েছে দৈনিক সংক্রমণ ,গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। আবার গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। ভারতীয় গণমাধ্যম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আজ মঙ্গলবার এ তথ্য জানায়।
তবে ,এর আগে গত সোমবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছিলেন ২৫ হাজার ৭২ জন, মৃত্যু হয় ৩৮৯ জনের। গত রোববার দেশটিতে ৩০ হাজার ৯৪৮ জন করোনাক্রান্ত হন, মৃত্যু হয় ৪০৩ জনের।
এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৫ হাজার ১১০ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৪ লাখ ৭৪ হাজার মানুষ। গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।
এদিকে গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।
অন্যথায়, চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৫৩ হাজার ৯৫৪ জনের।