সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফের ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম এখন ২০৬০

মোহাম্মদ খাইরুল আমিন • 02 নভেম্বর 2026, 01:20 দুপুর • 4 বার পঠিত
ফের ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম এখন ২০৬০

১২ কেজির এলপি গ্যাসের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারদর বেড়ে যাওয়া, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ অক্টোবর) নতুন দর ঘোষণা করেছে বিইআরসি। নতুন দর রাত ৮টার পর থেকে কার্যকর হবে।

যদিও বাজারে বিইআরসি ঘোষিত দরে গতমাস থেকেই গ্যাস পাওয়া যাচ্ছে না।আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ (অপারেটরের প্লান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ) ১২ কেজিতে ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ দশমিক ৭৬ টাকা।

ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতার কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে।একই আদেশে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি।

প্রতি লিটার ৮৪.৬২ টাকা থেকে বাড়িয়ে ৯১.৯৫ টাকা করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম সেপ্টেম্বর মাসে ছিল লিটারপ্রতি ৭৩.০৯ টাকা।