শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফেনসিডিল ও ১৫ হাজার ভারতীয় রুপিসহ মাদক ব্যবসায়ীকে আটক

অনলাইন নিউজ পোর্টাল • 22 সেপ্টেম্বর 2020, 05:25 বিকাল • 423 বার পঠিত
ফেনসিডিল ও ১৫ হাজার ভারতীয় রুপিসহ মাদক ব্যবসায়ীকে আটক

বরিশালে ফেনসিডিল ও ১৫ হাজার ভারতীয় রুপিসহ মো. হারুন-অর-রশিদ (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে হারুন-অর-রশিদের বসতঘরে অভিযান চালায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল। এ সময় ২৮ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির নগদ দুই লাখ ৮৫ হাজার নয়শ ৫৫ টাকা এবং ভারতীয় ১৫ হাজার রুপি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় নয়টি মামলা রয়েছে।