ফেনীতে র্যাবের অভিযানে মিলল বিদেশি অস্ত্র ও ফেনসিডিল, গ্রেফতার ২
অনলাইন নিউজ পোর্টাল
•
20 এপ্রিল 2021, 11:49 দুপুর
•
1,157 বার পঠিত
ফেনীতে দুটি পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৩টি গুলিসহ এক সন্ত্রাসীকে এবং ২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মধ্যম রামপুর এবং সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ফেনী সদরের ফরহাদনগর ইউপির নৈরাজপুর গ্রামের বাসিন্দা মো. শাফায়েত উল্যাহ ও ফেনসিডিল বিক্রেতা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মো. রিয়াদ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মধ্যম রামপুর এলাকা থেকে শাফায়েত উল্যাকে এবং সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে মো. রিয়াদকে গ্রেফতার করা হয়। ফেনী সদর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়েরের পর তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।