শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফেনীতে মাদক মামলায় পুলিশের আইনজীবীর ও এসআই বিচার শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 04 নভেম্বর 2020, 02:44 দুপুর • 108 বার পঠিত
ফেনীতে মাদক মামলায় পুলিশের আইনজীবীর ও  এসআই  বিচার শুরু

ফেনীতে মাদক আইনে পুলিশ কর্মকর্তা এএসআই মাহফুজুর রহমান ও আইনজীবী জাকির হোসেনসহ ১৪ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ লাখ টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের এসআই মাহফুজুর রহমান ও গাড়ি চালক জাবেদ আলীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা আলোচিত এ মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ঠিক করে দেন। পাবলিক প্রসিকিউটর হাফেজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলী হাফেজ আহম্মদ জানান, ১৪ আসামির ৫ জন গ্রেফতার ও ৪ জন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। অপর ৫ জন পলাতক। অভিযোগ গঠনের সময় আসামিপক্ষের আইনজীবীরা ৭ আসামিকে অব্যাহতির আবেদন জানালে দায়রা জজ তা না মঞ্জুর করেন।

এই মামলায় এএসআই মাহফুজুর রহমান ও গাড়ি চালক জাবেদ আলী ছাড়াও অভিযুক্ত অপর আসামিরা হলেন- অ্যাভোকেট জাকির হোসেন, মো. আশিকুর রহমান, গিয়াস উদ্দিন, সালেহ আহম্মদ, আবদুল মোতালেব, কাশেম আলী, শাহীন, মো. শাহিন মিয়া, মো. তোফাজ্জল হোসেন, মো. বিল্লাল হোসেন, ফরিদুল আলম, মো. জাফর এবং মো. রুবেল সরকার।