শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফেনীতে বক্সমাহুমুদ বাজারে ১৯ দোকান পুড়ে ছাই, দগ্ধ ৫

অনলাইন নিউজ পোর্টাল • 19 এপ্রিল 2021, 02:45 দুপুর • 264 বার পঠিত
ফেনীতে বক্সমাহুমুদ বাজারে ১৯ দোকান পুড়ে ছাই, দগ্ধ ৫

পরশুরাম উপজেলার বক্সমাহুমুদ বাজারে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  এ সময় আগুন নেভাতে গিয়ে ৫ যুবক দগ্ধ হয়েছেন।

রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের বক্সমাহমুদ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

 সোমবার ভোর ৪টার দিকে খবর পেয়ে, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।  তবে এ সময় আগুন নেভাতে গিয়ে ৫ যুবক দগ্ধ হয়েছেন।
 রতন পালের ওষুধের দোকান, হাবিবের ওষুধের দোকান, আবুল কালামের চা দোকান, জসিম পাটোয়ারীর ক্রোকারিজ, মামুন মেম্বারের ফার্নিচার, আবদুল কাদেরের মুদি, তাপস পালের মুদি , নুর হোসেনের মুদি, ইন্দ্রজিতের স্বর্ণ, কবিরের মুদি, সুনিলের মুদি, মাস্টার অহিদুল ইসলামের কাপড়, রফিকের পান দোকান , দুলাল দাস, আবদুল কাদের, মিনন্টু সাহা, রাজু ও জহিরের দোকান আগুনে পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা হতে পারে।