শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ফাঁসির কাষ্ঠে ঝুলবো তবুও হক কথা বলবো : বাবুনগরী

অনলাইন নিউজ পোর্টাল • 27 ডিসেম্বর 2020, 11:18 রাত • 1,153 বার পঠিত
ফাঁসির কাষ্ঠে ঝুলবো তবুও হক কথা বলবো : বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের  আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, প্রয়োজনে আবার জেলে যাবো, ফাঁসির কাষ্ঠে ঝুলবো তবুও হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছপা হবো না। গতকাল হাটহাজারী আল-জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম চারিয়া মাদরাসা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাবুনগরী তার এবং হেফাজতের অন্য নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের তীব্র সমালোচনা করেনে। তিনি বলেন, মাদরাসা শিক্ষার প্রসার আল্লাহর নির্দেশ ও রাসুল (সা.) এর আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দেবে। এ আদর্শকে অনেকে সহ্য করে না, তাই তারা বাধা দেয়। এ বাধা নবীদের সময়েও ছিল এখনো আছে। আল্লামা বাবুনগরী বলেন, আবু জাহেল ছিল বিশ্ব সন্ত্রাসী আর এ সন্ত্রাসের বিরুদ্ধে রাসুল (সা.) এর জিহাদ ছিল শান্তির জিহাদ। এ সন্ত্রাসী আবু জাহেল ইসলামের প্রথম নারী শহীদ সুমাইয়াকে গ্রেফতার করেছিল। সুমাইয়াকে উলঙ্গ করে নির্মমভাবে নির্যাতন করেছিল।