শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফাইজারের টিকা জরুরি ব্যবহারের স্বীকৃতি, আসবে রোবরার

অনলাইন নিউজ পোর্টাল • 28 মে 2021, 09:08 সকাল • 1,548 বার পঠিত
ফাইজারের টিকা জরুরি ব্যবহারের স্বীকৃতি, আসবে রোবরার

গরিব দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) কাছ থেকে ফাইজারের তৈরি ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা আগামী রোববার আসবে। গতকাল ফাইজার-বায়োএনটেক উৎপাদিত টিকাটি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত ১ লাখ ৬২০ ডোজ কোভিড ভ্যাক্সিন আগামী রোববার বাংলাদেশে পাঠাবে বলে নিশ্চিত করেছে। আর তাই ঔষধ প্রশাসন অধিদফতর গতকাল এটি ব্যবহারের অনুমোদন দেয়।