ফাইজারের ১৮ হাজার ৭শ’ ডোজ টিকা পৌঁছেছে চট্টগ্রামে
অনলাইন নিউজ পোর্টাল
•
27 অক্টোবর 2021, 08:53 সকাল
•
259 বার পঠিত
দ্বিতীয় দফায় ফাইজারের ১৮ হাজার ৭২০ ডোজ টিকা চট্টগ্রামে পৌঁছেছে। মঙ্গলবার রাতে টিকার চালানটি চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এসব টিকা গ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ফাইজারের ১৮ হাজার ৭২০ ডোজ টিকা এসেছে। টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে।