শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফাহিম সালেহ হত্যায় একজন গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুলাই 2020, 12:23 দুপুর • 1,379 বার পঠিত
ফাহিম সালেহ হত্যায় একজন গ্রেফতার

নিউইর্য়কে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, দেশটির গোয়েন্দারা জানিয়েছে ,তারা ধারণা করছে খুনির পরনে ছিল কালো পোশাক, মুখে ছিল কালো মাস্ক। ফাহিম সালেহর পিছু নিয়েই তিনি লিফটে চড়ে ম্যানহাটানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন।

এদিকে নিউইয়র্ক পুলিশের তদন্তকারীরা ফাহিমের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে আলামত সংগ্রহ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। আশপাশের রাস্তা ও ভবনে যতো সিসি ক্যামেরা আছে, সেগুলোর ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলেও দেশটির আইনশৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে।