শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফাহাদ হত্যা: প্রথম তদন্ত কর্মকর্তার জবানবন্দি

অনলাইন নিউজ পোর্টাল • 19 জানুয়ারী 2021, 10:43 রাত • 362 বার পঠিত
ফাহাদ হত্যা: প্রথম তদন্ত কর্মকর্তার জবানবন্দি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন আদালতে জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তিনি জবানবন্দি দেন।

জবানবন্দিতে তিনি জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন, জব্দ তালিকা তৈরি ও দুজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন। তবে এদিন জেরা শেষ না হওয়ায় বুধবার (২০ জানুয়ারি) জেরার জন্য পরবর্তী দিন ধার্য করেন।

মামলাটিতে রাষ্ট্রপক্ষে ৬০ জন সাক্ষীর মধ্যে এর আগে ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এখন দুজন তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য শেষ হবে বলেও জানান আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ।  

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর চার্জশিটভুক্ত ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। এরপর ৫ অক্টোবর আবরারের বাবা বরকতউল্লাহর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য শুরু হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উশৃঙ্খল নেতাকর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ঘটনার পরদিন নিহতের বাবা বরকতউল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন।