এসএসসি পরীক্ষা উপলক্ষে কন্ট্রোল রুম খোলা হয়েছে
মোহাম্মদ খাইরুল আমিন
•
14 ফেব্রুয়ারি 2024, 06:39 বিকাল
•
404 বার পঠিত
আগামী ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হতে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে।
এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর: ০২২২৩৩৫৬৭৮০ এবং মোবাইল নম্বর: ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৪৯-৯৩৪৪১২ ও ই-মেইল: examcontrolroom@moedu.gov.bd|।
ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর: ০২২২৩৩৬৯৮১৫, ০২৫৮৬১০০৭১ এবং মোবাইল নম্বর: ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২ ও ই-মেইল: controller@dhakaeducationboard.gov.bd