শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এসআই আকবরের দেশত্যাগে নিষেধাজ্ঞা, বেনাপোল সীমান্তে সতর্কতা

অনলাইন নিউজ পোর্টাল • 16 অক্টোবর 2020, 10:41 রাত • 265 বার পঠিত
এসআই আকবরের দেশত্যাগে নিষেধাজ্ঞা, বেনাপোল সীমান্তে সতর্কতা

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিন আহম্মেদের মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞায় বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব ও বিজিবির ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, এসআই আকবরের দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করে বেনাপোল ইমিগ্রেশনে একটি বার্তা এসেছে। কোনো কৌশল অবলম্বন করে তিনি যেন ভারতে পালাতে না পারেন সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, তারা সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক আছেন। এসআই আকবরের দেশত্যাগে নিষেধাজ্ঞার বার্তা পেয়ে সীমান্তে সতর্কতা আরো জোরদার করা হয়েছে।

এদিকে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেছেন, এসআই আকবর যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সে জন্য সব ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়েছে। তাকে ধরার জন্য টিম গঠন করা হয়েছে

রায়হানের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে