শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এরদোগানের মুখে কাশ্মীরের কথা শুনে রেগে গেল ভারত

অনলাইন নিউজ পোর্টাল • 23 সেপ্টেম্বর 2020, 02:41 দুপুর • 250 বার পঠিত
এরদোগানের মুখে কাশ্মীরের কথা শুনে রেগে গেল ভারত

এরদোগানের মুখে কাশ্মীরের কথা শুনে রেগে গেল ভারত।  জাতিসংঘের সাধারণ সভায় ভাষণে এরদোগান বলেছেন, ”দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে গেলে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। কাশ্মীর এখনো জ্বলন্ত সমস্যা। জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরের লোকেদের প্রত্যাশা মেনে এই সমস্যার সমাধান করা দরকার।

এরদোগান জাতিসংঘে কাশ্মীর  প্রসঙ্গ তোলার পরেই তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি এস তিরুমূর্তি বলেছেন, অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো শিখতে হবে তুরস্ককে। তাদের নীতিতেও তার প্রতিফলন দরকার।

কাশ্মীরে ভারতীয় সেনারা মানবাধিকার একের পর লঙ্ঘন করে চললেও যেন বলার কেউ নেই। মাঝেমধ্যে আওয়াজ তোলার চেষ্টা করে তুরস্ক। আর এতেই গায়ে লেগে গেল ভারতের।