শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এপ্রিল মাসে পাকিস্তানে ১৫ হাজারের বেশি শিশু করোনায় আক্রান্ত

অনলাইন নিউজ পোর্টাল • 05 মে 2021, 09:11 রাত • 756 বার পঠিত
এপ্রিল মাসে পাকিস্তানে ১৫ হাজারের বেশি শিশু করোনায় আক্রান্ত

শুধুমাত্র এপ্রিল মাসেই পাকিস্তান জুড়ে ১ থেকে ২০ বছর বয়সী ১৫ হাজারের বেশি শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটি এখন মহামারির তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে।

আক্রান্তদের মধ্যে ১৯ শিশু প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে ছয় জনের বয়স এক থেকে ১০ বছরের মধ্যে। আক্রান্ত ১৫ হাজার শিশুর মধ্যে প্রায় ৩ হাজার শিশুর বয়স এক থেকে ১০ বছরের মধ্যে, আর বাকিদের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে।

পাকিস্তানেই স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২০ সালের মার্চ মাসে মহামারি শুরু হওয়ার পর থেকে সারা দেশে এ পর্যন্ত একই বয়সের মোট ৯৩ হাজার শিশু সংক্রামিত হয়েছে।