শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এপিবিএন পুলিশ ৮ রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান, গ্রেফতার ৬০

অনলাইন নিউজ পোর্টাল • 03 নভেম্বর 2021, 10:41 দুপুর • 287 বার পঠিত
এপিবিএন পুলিশ ৮ রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান, গ্রেফতার ৬০

অক্টোবর মাসে কক্সবাজারের টেকনাফে ৮টি রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৬০ জনকে গ্রেফতার করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

এ অভিযান চালানো হয় হোয়াইকক্যং চাকমারকুল উনচিপ্রাং, শামলাপুর লেদা আলিখালি, শালবাগান, জাদিমোড়া ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে । এসব তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক।
তারিকুল ইসলাম তিনি জানান, গত অক্টোবর মাসে ৮টি রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী ও মাদক চোরাচালানসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৬০জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এসব অভিযানে ২ হাজার ২০৪ পিস ইয়াবা, দেশীয় ৩২লিটার চোলাই মদ, দেশীয় তৈরি এলজি পাঁচটি, একনলা বন্দুক চারটি, রামদা ও কিরিজ ১৪টি উদ্ধারের ঘটনায় ৩৪টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কথিত আল-ইয়াকিন সক্রিয় আট সদস্য রয়েছে।