শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এনআরসিতে উত্তাল আসাম, জয় বিজেপির

অনলাইন নিউজ পোর্টাল • 03 মে 2021, 09:30 সকাল • 238 বার পঠিত
এনআরসিতে উত্তাল আসাম, জয় বিজেপির

ভারতের আসামের বিধানসভা নির্বাচনে অনেকটা হেসেখেলেই জয়ী হয়েছে ক্ষমতাসীন বিজেপি-নেতৃত্বাধীন জোট।

রাজ্যটিতে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) নিয়ে ব্যাপক বিক্ষোভের পরেও জনগণের রায় পেল বিজেপিই।

রোববার (২ মে) আসামসহ ভারতের চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে।-খবর এনডিটিভির

আসামের বিধানসভায় আসন রয়েছে ১২৬টি। সেখানে বিজেপি নেতৃত্বাধীন জোট ৭৪টিতে এগিয়ে। নির্বাচনে জয়ের প্রয়োজন ৬৪টি আসন।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন দলটির নেতা সর্বানন্দ সোনোয়াল।

তার আমলেই ২০১৮ সালে আসামে এনআরসি প্রকাশিত হয়। ওই তালিকায় চূড়ান্তভাবে ৩ কোটি ১১ লাখ মানুষ নাগরিকত্ব পেলেও বাদ পড়েন ১৯ লাখ ৬ হাজার।