এমপি হারুনের ৫ বছরের কারাদন্ড বহাল রাখল হাইকোর্ট
অনলাইন নিউজ পোর্টাল
•
09 ডিসেম্বর 2021, 02:42 দুপুর
•
316 বার পঠিত
শুল্কমুক্ত গাড়ি দেশে আমদানি করে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে উঠেছিল বিএনপি এমপি হারুনের বিরুদ্ধে। এ অভিযোগের রেশ ধরেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির এমপি হারুন অর রশীদকে নিম্ন আদালতের দেওয়া পাঁচ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ এমপি হারুনের আপিল আবেদনটি খারিজ করে আদেশ দেন। এ মামলায় তিন আসামি কারাভোগের সময়কালকে সাজা হিসেবে গণ্য করে তাদের আপিল খারিজ করেন হাইকোর্ট।