শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস ৭৯৩৩৭ জন

মোহাম্মদ খাইরুল আমিন • 05 এপ্রিল 2022, 02:18 দুপুর • 305 বার পঠিত
এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস ৭৯৩৩৭ জন

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ দুপুরে প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবারের পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। 

মঙ্গলবার দুপুর ১টারে দিকে রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এবারের পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মিম নামের এক শিক্ষার্থী। তিনি খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। তার প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫।

এবার মেয়ে পাস করেছেন ৪৪ হাজার ৫০৪ জন (৫৬ দশমিক ০৯ শতাংশ) এবং ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন (৪৩ দশমিক ৯১ শতাংশ)।

যেসব শিক্ষার্থী পাস করেছেন তাদের মোবাইলে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটে ফল পেতে হলে https://result.dghs.gov.bd/mbbs /  এখানে লগ ইন করতে হবে। 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এই বছর পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন। এর মধ্যে পাস করেছেন ৭৯৩৩৭ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।

গত ১ এপ্রিল দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারা দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা চার হাজার ৩৫০টি। ৭২টি  বেসরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ৬ হাজার ৪৮৯টি।