একটি ভুল ধারণা কুরবানীর গোশত তিন ভাগে বণ্টন না করলে কি কুরবানী হবে না!
ড. মো: সাইফুল ইসলাম
•
28 আগস্ট 2026, 04:55 দুপুর
•
58 বার পঠিত
কুরবানীর গোশত বণ্টনের ক্ষেত্রে উত্তম হল, তিন ভাগ করে এক অংশ সদকা করা, এক অংশ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গরীব প্রতিবেশীকে দেওয়া। আর এক অংশ নিজের জন্য রাখা।
এটি একটি মুস্তাহাব ও উত্তম আমল; ওয়াজিব ও আবশ্যকীয় নয়। কিন্তু অনেক মানুষ মনে করে, কুরবানীর গোশত তিন ভাগে বণ্টন করা জরুরি এবং এতে সামান্য ত্রুটি করলেও কুরবানী হবে না। সাথে এটাও মনে করে, এ বণ্টন হতে হবে মেপে মেপে। এ তিন ভাগ ওজনে সমান হতে হবে, কোনো কমবেশি চলবে না।
স্পষ্ট কথা যে, এমন ধারণা ঠিক নয়।
#প্রচলিত ভুল