একটি ফোন কলেই পৌঁছে যাচ্ছে ফ্রি অক্সিজেন!
অনলাইন নিউজ পোর্টাল
•
02 জুলাই 2021, 03:47 দুপুর
•
268 বার পঠিত
শুধুমাত্র একটি কল দিলেই করোনা রোগীর ঠিকানা অনুযায়ী পৌঁছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার এবং একটা সাস্থ্যসেবা টিম। মানবসেবার এ কাজটি করছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার (১ জুলাই) তার নেতৃত্বে ভান্ডারিয়ায় চালু হলো এই ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিস। এটি বাস্তবায়নে ও সার্বিক সহযোগিতায় কাজ করছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম বলেন, আমি করোনার প্রথমলগ্ন থেকেই এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।