শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

একটি এনআইডির অনুকূলে ৫টির বেশি সিম না দেওয়ার সুপারিশ

অনলাইন নিউজ পোর্টাল • 07 ডিসেম্বর 2021, 08:24 রাত • 281 বার পঠিত
একটি এনআইডির অনুকূলে ৫টির বেশি সিম না দেওয়ার সুপারিশ

একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুকূলে গ্রাহককে ৫টির বেশি সিম না দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি আ স ম ফিরোজ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) থেকে জানানো হয়েছে, তারা একটি এনআইডির অনুকূলে বর্তমানে ১৫টি সিম নিবন্ধনের সুযোগ দিচ্ছে। বেশি বেশি সিম নিয়ে তা অপব্যহারের সুযোগ রয়েছে। এ জন্য আমরা এ সংখ্যা কমিয়ে ৫টি দেওয়ার নির্দেশনা দিয়েছি।

‘অবশ্য নিয়মিত কর প্রদানকারী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে হয়তো এ সংখ্যা আরো বাড়ানো যেতে পারে বলে মত দিয়েছি।’

বিটিআরসি তাদের সঙ্গে একমত হয়েছে উল্লেখ করে কমিটির সভাপতি বলেন, তারা শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে বলে আমাদের অবহিত করেছে।