একটি দুআয় ৩০ লক্ষ ফযিলত
অনলাইন নিউজ পোর্টাল
•
09 ডিসেম্বর 2020, 06:51 বিকাল
•
793 বার পঠিত
আসসালা মুয়ালাইকুম
সম্মানিত পাঠক আজ আপনাদের সামনে এমন ফযিলত ও সওয়াব সম্পর্কিত ছোট একটি দুআ আলোচনা করব, যে দুআর চেয়ে বেশি ফযিলত ও সওয়াব সম্পর্কিত আর কোন দুআ সহীহ হাদীসে বর্ণিত হয়নি। আমরা প্রথমেই দুআটি জেনে নেব। তারপর জানব দুআটির ফযিলত ও সওয়াব কী ও কেন? আরো জানব, দুআটি কোন কোন সময় পড়া যায়।
দুআটি হচ্ছে -
لَاۤ الٰهَ اِلَّا اللهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهٗ الْحَمْدُ، يُحْيِىْ وَيُمِيْتُ وَهُوَ حَىٌّ لَا يَمُوْتُ، بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারীকালাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, য়ুহয়ি ওয়ায়ুমীতু ওয়াহুআ হাইয়ুন লা-ইয়ামুতু, বিয়াদিহিল খাইরু, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িং ক্বাদীর।
‘আল্লাহ ব্যতীত কোনো মা‘বুদ নেই। তিনি এক। তার কোনো অংশীদার নেই। রাজত্ব এবং সকল প্রশংসা তাঁরই জন্য। তিনি জীবিত করেন এবং মৃত্যুদান করেন। তিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করেন না। তাঁরই হাতে কল্যাণ। তিনি সকল বিষয়ের উপর সর্বশক্তিমান।’ তিরমিযি, হাদীস-৩৪২৯
ফযিলত ও সওয়াবঃ
হযরত ওমর (রাদি.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বলেছেন-
مَنْ قَالَ فِىْ السُّوْقِ لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ ... شَىْءٍ قَدِيْرٌ؛ كَتَبَ اللهُ لَهٗ اَلْفَ اَلْفِ حَسَنَةٍ وَمَحَا عَنْهُ اَلْفَ اَلْفِ سَيِّئَةٍ وَرَفَعَ لَهُ اَلْفَ اَلْفِ دَرَجَةٍ وَبَنَى لَهٗ بَيْتًا فِى الْجَنَّةِ
‘যে ব্যক্তি বাজারে (হাট-বাজার, ঘাট, শহর-বন্দর, কর্মস্থল, দোকান, অফিস, আদালত ইত্যাদিতে) প্রবেশ করে উল্লেখিত দুআটি পড়বে, মহান আল্লাহ তাঁর জন্য দশ লক্ষ সওয়াব লিখবেন। তাঁর দশ লক্ষ (সাধারণ ছোটখাট) গুনাহ মুছে দিবেন। তাঁর দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন এবং তাঁর জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করবেন। তিরমিযি, হাদীস-৩৪২৯
বেশি সওয়াবের কারণ ও দুআটি পড়ার সময়:
সাধারণত কোনো সহীহ হাদীসে কোনো যিকির বা আমলের এত বেশি সওয়াবের কথা পাওয়া যায় না। এখানে একটু চিন্তা করলেই বেশি সওয়াবের কারণ বুঝতে পারবেন। কারণ হচ্ছে, যে স্থানে আল্লাহর যিকির ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি সে স্থানে তাঁর যিকিরের সওয়াবও বেশি। হাট-বাজার, ঘাট, শহর-বন্দর, কর্মস্থল, দোকান, অফিস, আদালত ইত্যাদিতে মানুষের দেহ-মন স্বভাবতই বিভিন্ন মুখী কাজে অত্যন্ত ব্যস্ত থাকে। এ সময়ে যে বান্দা নিজেকে আল্লাহর যিকিরে নিয়োজিত রাখতে পারেন তিনি নিঃসন্দেহে এই বিশাল সওয়াবের অধিকারী হবেন। (মহান আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন।
দুআর উচ্চারণ ও বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।