শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

একশ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সেতুমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 13 এপ্রিল 2023, 02:26 দুপুর • 314 বার পঠিত
একশ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুন মাসে একদিনে আরো একশ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
এবারের ঈদযাত্রায় দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে আশা করে তিনি বলেন, যানজটের জন্য রাস্তা কোন সমস্যা নয়, যানজট হয় সড়কে শৃঙ্খলার অভাবে।
এর আগে মন্ত্রীর উপস্থিতিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর কেওয়াটখালী ব্রিজ নির্মাণ প্রকল্পের নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর হয়। 
চুক্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর ই আলম ও পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদ্যোৎ বিশ্বাস স্বাক্ষর করেন।