একনেকে প্রায় ১৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন
একনেক প্রায় ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে ১৭টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সভাশেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।
সভাশেষে জানিয়েছেন, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ১২ হাজার ৯৫১ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ১০ হাজার ২৬৭ কোটি ৫২ লাখ টাকা সরকারি তহবিল থেকে, ২ হাজার ৬৭০ কোটি টাকা পাওয়া যাবে বৈদেশিক ঋণ থেকে এবং ১৩ কোটি ৮৪ লাখ টাকা পাওয়া যাবে সংস্থার নিজস্ব তহবিল থেকে।
এই সভায় অংশ নেন পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শেখ হাসিনা।