শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এখনো জ্বলছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট!

অনলাইন নিউজ পোর্টাল • 06 মে 2021, 07:53 বিকাল • 827 বার পঠিত
এখনো জ্বলছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট!

সুন্দরবন পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকার আগুন এখনো সম্পূর্ণ রূপে নেভেনি। সুপ্ত অবস্থায় রয়েছে আগুন।


থেমে থেমে জ্বলে উঠছে বিভিন্ন জায়গা থেকে। ধোঁয়াও বের হচ্ছে পৃথক পৃথক জায়গা থেকে। কখন সম্পূর্ণ রূপে এই আগুন নেভাতে পারবে তা নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও বন বিভাগ। তবে কঠোর নজদারিতে রয়েছে আগুনের স্থান।
বৃহস্পতিবার (০৬ মে) বিকেল ৫টায় আগুন নেভানোর কাজে নিয়োজিতদের কাছ থেকে এসব তথ্য জানা যায়। এর আগে, বুধবার (০৫ মে) সকালে দাসের ভারানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মাত্র দুই দিন আগে সোমবার (০৩ মে) দুপুরে ওই এলাকার উত্তর পাশে আগুন লেগেছিল। তখন দুই দিনের চেষ্টায় মঙ্গলবার বিকেলে আগুন নেভাতে সক্ষম হলেও পরের দিন (বুধবার) সকাল সাড়ে ১০টায় আবারও আগুন লাগায় হতবাক হয়েছেন সংশ্লিষ্টরা। দুইবারের এই অগ্নিকাণ্ডে সুন্দরবনের দাসের ভারানি এলাকার অন্তত ১০ একর বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।