শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

এখনো আরব বিশ্বের জনপ্রিয় নেতা এরদোগান

অনলাইন নিউজ পোর্টাল • 30 এপ্রিল 2021, 09:10 সকাল • 806 বার পঠিত
এখনো আরব বিশ্বের জনপ্রিয় নেতা এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, বিশ্বের মুসলিমদের কাছে সবচেয়ে জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান। তার সমর্থক রয়েছে পুরো বিশ্বজুড়ে। যেখানে মুসলিম আছে সেখানেই এরদোগানের সমর্থক পাওয়া যাবে। তবে নিজ দেশে জনপ্রিয়তা কিছুটা কমলেও এখনো তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আরব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা। দ্যা ফিন্যানসিয়াল টাইমস পত্রিকাটি গত সপ্তাহের আরব ব্যারোমিটারের তালিকাকে উদ্ধৃত করে মঙ্গলবার বলেছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন এরদোগান। এ প্রতিষ্ঠিত গবেষণা কেন্দ্রেটি ধারাবাহিকভাবে যে তালিকা প্রকাশ করেছে তাতে প্রেসিডেন্ট এরদোগান সবার শীর্ষে অবস্থান করেছেন। আরব ব্যারোমিটারের পক্ষ থেকে বলা হয়েছে, এ তালিকা তৈরিতে যে নির্বাচন হয়েছে তাতে ২০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন। দ্যা ফিন্যানসিয়াল টাইমস পত্রিকাটি এ তুর্কি নেতার লৌহকঠিন দিকগুলোও তুলে ধরেছে। এরদোগান সব সময় উসমানীয় সাম্রাজ্যের উদ্দীপনা নিয়ে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়েছেন... এবং তিনি ২০১৬ সাল থেকে এ পর্যন্ত উত্তর সিরিয়ার চারটি অঞ্চল দখল করেছেন। এসব বিষয়ে হস্তক্ষেপের পরও তিনি সব সময়ই আরব বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় সবার শীর্ষে। এ পত্রিকাটিতে আরো বলা হয়েছে, যদিও এ অঞ্চলের অতীত উসমানীয় সাম্রাজ্যের সাথে জড়িত তবু সউদী আরব ও ইরানের মতো ধর্মভিত্তিক দেশের তুলনায় এরদোগানের তুরস্ককে সবাই বেশি সম্মান দেয়। আরব বিশ্বের স্বৈরাচারী শাসকরা এখন শক্তিহীন হয়ে পড়েছেন। আর লোকরঞ্জনবাদী নায়কদের প্রতি জনগণের দুর্বলতা আছে।