শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এখন থেকে ডিএনসিসি কোভিড হাসপাতালে দেওয়া হবে ডেঙ্গুর চিকিৎসা

মোহাম্মদ খাইরুল আমিন • 23 অক্টোবর 2022, 08:46 সকাল • 362 বার পঠিত
এখন থেকে ডিএনসিসি কোভিড হাসপাতালে দেওয়া হবে ডেঙ্গুর চিকিৎসা

আজ থেকে ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হবে।  স্বাস্থ্য অধিদফতরের এক সভা শেষে গত শনিবার রাতে এ সিদ্ধান্ত নেয়া হয় ।

ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে আজ রোববার (২৩ অক্টোবর) থেকে ডেঙ্গুর চিকিৎসা শুরু হচ্ছে। এরই মধ্যে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীদের জন্য চারটি ইউনিট চালু করা হয়েছে। একই সঙ্গে সেখানে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে এর আগে, দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনো একটি ডেডিকেটেড হাসপাতাল নিয়ে ভাবা হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের অনুমোদন দিলেই কার্যক্রম শুরু হবে।

ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় পুরনো পাঁচটি হাসপাতালে আমাদের পক্ষ থেকে স্পেশাল অ্যাটেনশন দেওয়া হয়েছে। এছাড়াও ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে একটি নির্দেশনা রয়েছে।