শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

একদিনের ব্যবধানে দেশে করোনায় ২০ জনের মৃত্যু, শনাক্ত ৪১৫ জন

অনলাইন নিউজ পোর্টাল • 09 অক্টোবর 2021, 05:15 বিকাল • 278 বার পঠিত
একদিনের ব্যবধানে দেশে করোনায় ২০ জনের মৃত্যু, শনাক্ত ৪১৫ জন

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে দ্বিগুণের বেশি মৃত্যু। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৬৭৪ জনে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনের।

এর আগে, শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৬৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সে হিসেবে আজ করোনায় দ্বিগুণের বেশি মৃত্যু হয়েছে।