একদিনে যুক্তরাজ্যে সর্বোচ্চ করোনা আক্রান্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
17 ডিসেম্বর 2021, 03:53 দুপুর
•
963 বার পঠিত
যুক্তরাজ্যে ফের ভয়ংকর রূপ ধারণ করেছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক কোভিড রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার নতুন ৮৮,৩৭৬ জনের কোভিড শনাক্ত হওয়ার খবর জানিয়েছে দেশটি। এই সংখ্যা করোনাভাইরাস মহামারী শুরুর সময় থেকে সবচেয়ে বেশি এবং বুধবারের রেকর্ড সংক্রমণের সংখ্যার চেয়েও প্রায় ১০ হাজার জন বেশি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে এক দিনে সর্বোচ্চ ৬৮ হাজার ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ১ কোটি ১১ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন ১৪৬ জনসহ দেশটিতে করোনায় মারা গেছেন প্রায় ১ লাখ ৪৭ হাজার মানুষ।