শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

একদিনে সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরো ১৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল • 28 অক্টোবর 2021, 06:38 বিকাল • 233 বার পঠিত
একদিনে সারাদেশের বিভিন্ন হাসপাতালে আরো ১৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি

সারাদেশের বিভিন্ন হাসপাতালে একদিনে আরো ১৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর অধিকাংশই রাজধানীর বাসিন্দা। তবে এসময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার বিকেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১৩৯ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৩৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়ায় ৮৫১ জনে। 

ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৮৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৩ জন।