একদিনে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৮
অনলাইন নিউজ পোর্টাল
•
07 নভেম্বর 2021, 06:38 বিকাল
•
437 বার পঠিত
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯৫ জনে।নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭৮ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭১ হাজার ১৩ জনে।
রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগের দিন শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের জনের মৃত্যু এবং ১৫৪ রোগী শনাক্তের তথ্য জানিয়েছেল স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ২৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ।